বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বেড়ায় ট্রাকের ধাক্কায় একজন নিহত

রিপোর্টারের নাম : / ৪৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় ট্রাকের ধাক্কায় মোজাম্মেল (৫৫) নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট সড়কে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাশিনাথপুর বাজার থেকে কাজিরহাট সড়কে নিহত ব্যক্তি তাঁর নিজের অটোভ্যান নিয়ে নিজ গ্রাম সিন্দুরী যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক তাঁকে চাকার নিচে পিষ্ট করে চলে যায়।

এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের দেহ ছিন্নবিছিন্ন হয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। তিনি সিন্দুরী গ্রামের মাজার মসজিদের মোয়াজ্জেম ছিলেন বলে জানা গেছে। সকালে তিনি যাত্রী নিয়ে কাশিনাথপুর আসেন বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস একটি দল এসে রাস্তায় পড়ে থাকা মৃত্যু দেহ উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করেন।ঘটনার বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে , তবে চালক পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য লাশ থানায় রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। নিহত মোজাম্মেল আমিনপুর সিন্দুরী গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর