বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১১১ জনের ৪২ জন  ডেঙ্গু রোগী  বেড়ায় জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

রিপোর্টারের নাম : / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার মানিকনগরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নব দিগন্ত ফাউন্ডেশনের আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মানবিক প্রয়াস পরিচালিত হয়।​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি এ ধরণের মানবিক সামাজিক কাজ অব্যাহত রাখতে আয়োজকদের ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবাদকর্মী আবুজর গিফারী,​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নব দিগন্ত ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজন শেষে উপজেলার ১০টি অসচ্ছল পরিবারের হাতে ১টি করে ছাগল তুলে দেওয়া হয়।এছাড়াও দুইজন বুদ্ধি প্রতিবন্ধীর কে নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর