সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ

বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ বোতল কোডিনযুক্ত মাদক এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

থানা  সূত্রে জানা যায়, (২সেপ্টেম্বর) বুধবার ভোররাতে পৌর এলাকার  বৃশালিখা ঘাট দিয়ে মোহনগঞ্জ বাজারের অভিমুখে একটি প্রাইভেট কার আসতে দেখে পুলিশ সদস্যরা এ সময় সেটিকে থামার সংকেত দেন তারা ​পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত পেছনে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ  ধাওয়া দিয়ে গাড়িটি আটক করেন। পরে গাড়িতে থাকা ৩ জন নামিয়ে ​তল্লাশিকালে গ্রেফতারকৃতদের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে  ১৫ বোতল কোডিন সিরাপ এবং তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।​ আটকৃতরা হলেন বেড়া থানার সাহাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে সাব্বির হোসেন (২৬)একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মুকুল হোসেন (৩৬) এবং ৩) সাঁথিয়া থানার উত্তরপাড়া গ্রামের লিটন প্রাং এর ছেলে তামিম হোসেন (২২)।
​

এ ঘটনায় বেড়া মডেল থানায় মামলা হয়েছে  হয়েছে। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, আমরা মাদক উদ্ধারে বদ্ধপরিকর। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। মাদকের কোনো তথ্য পাওয়া মাত্রই সাথে সাথে অভিযান চালানো হবে এবং মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখব বলে তিনি নিয়ে প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর