রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

রিপোর্টারের নাম : / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পাবনার বেড়ায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফোটার পর থেকেই দিনটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

জাতীয় সংগীত ও চিরায়ত বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলার ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে বেড়া পৌর শহরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর এলাকার কানাইবাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। এতে নানা রঙে সেজে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা ছুটিতে থাকায় প্রশাসনিক এসব অনুষ্ঠানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল,পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক

মইনুদ্দিন খাজা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম মোল্লা সহ বিএনপির অঙ্গ সংগঠনের আরও নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।উৎসবে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পান্তা-ইলিশ আর বৈশাখী আমেজে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় বেড়াবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর