বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

বেড়ায় মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে আলোচনা সভা

রিপোর্টারের নাম : / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে ও স্থানীয় সমাজ সেবক মো. দেলোয়ার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে (১৭ জুলাই) চর সাঁড়াশিয়া নতুন বাজারে মাদক, অনলাইন জুয়া, চুরি প্রতিরোধ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মো. দুলাল সরকার। সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী বর্তমান সময়ে মাদকাসক্তি, অনলাইন জুয়ার বিস্তার, চুরি এবং সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের নিকট লিখিত আবেদন করা, সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বেচ্ছায় সংশোধনের সুযোগ প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ সংশোধনের উদ্যোগ গ্রহণ না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট তথ্য প্রদান।এছাড়া, উচ্চস্বরে সাউন্ড বক্স বা মাইক বাজানো, দোকানপাটে তাস খেলার আড়ালে জুয়ার আসর পরিচালনা এবং জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বিনষ্টকারী সকল কার্যক্রম বন্ধে এলাকাবাসী সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে “এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কমিটি” গঠন করা হয়।
বক্তারা বলেন, সামাজিক অপরাধ দমনে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের সচেতনতা, সামাজিক অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, ডা. মো.দেলোয়ার হোসেন, আলম সরকার, মজিবর প্রামাণিক, জাহাঙ্গীর প্রামাণিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর