বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : বর্তমান সময়ে মাদক, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি দেশের শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসব অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পাবনার বেড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ বাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে  এ মানবন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।  আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের শুভাকাঙ্ক্ষী ইকবাল সরদার বলেন, একটি সভ্য সমাজে মাদক ও ধর্ষণের কোনো স্থান হতে পারে না। মাদক তরুণদের স্বপ্ন ধ্বংস করছে, আর ধর্ষণের মতো জঘন্য অপরাধ মানবতাকে প্রতিনিয়ত কলঙ্কিত করছে। এসব অপরাধের বিরুদ্ধে শুধু প্রশাসনের পদক্ষেপ নয়, সামাজিক প্রতিরোধ এবং জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি।তাই আমরা যে যার স্থান থেকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াব। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ হোসেন বলেন, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, তাহলে আগামী প্রজন্মকে একটি অনিরাপদ সমাজ উপহার দিতে হবে।

তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও সকল প্রকার সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া।মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল মোহনগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, সামাজিক সংগঠনগুলো যদি নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানবতার কল্যাণে, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক প্রতিটি বিবেকবান মানুষের অঙ্গীকার, মাদক ও ধর্ষণমুক্ত বাংলাদেশ হোক আমাদের সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর