বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

বেড়ায় মাদক কারবারি আটক 

রিপোর্টারের নাম : / ১১০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ জুন, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জাকের শেখ (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুন) রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী জাকের শেখকে আটক করা হয় ।

দীর্ঘদিন ধরে সে নিয়মিত গাঁজা সেবন করা সহ মাদক ব্যবসার সাথে জড়িত এসব প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।এ সময় থানা পুলিশের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার  বলেন, জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী  অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর