বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন।

বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা

রিপোর্টারের নাম : / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে নুসরাত মেডিকেল হল এবং বেড়া মেডিকেল হল  নামে দুটি  প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পেচাকোলা  বাজার ও পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলোর বেড়া মেডিকেল হল এবং পেচাকোলা নুসরাত মেডিকেল হলে অভিযান চালানো হয়।

এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে। পরে অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে ওষুধ ও কসমেটিকস আইনে দুই ফার্মেসির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিনষ্টের ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে বেড়া মডেল থানার পুলিশ সদস্য সহ ওষুধ প্রসাশন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর