বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি।

বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  সকাল ১১ টার দিকে বেড়া পৌরসভার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ কর্মসূচির শুরুতে হাত ধোয়া বুথে শিক্ষার্থীদের হাত ধৌত কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা।

​পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা এস কে এম রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এম রেজাউল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা,
​শাহ ফিরোজুল আলম, সহকারী প্রকৌশলী,
​হিমেল রহমান, কনসালটেন্ট আইইউজিআইপি প্রকল্প। নির্ধারিত কর্মসূচির শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশ গ্রহণে ঐতিহ্যেবাহী হাড়ি ভাঙ্গা খেলার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিজয়ীকে আকর্ষণীয় পুরষ্কার দিয়ে উৎসাহিত করা হয়।
​আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং রোগব্যাধি থেকে মুক্ত থাকতে নিয়মিত সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা বজায় রাখার কোনো বিকল্প নেই। শিশু ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। ​অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এশীয় উন্নয়ন ব্যাংক এবং ফরাসি উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করে।​কর্মসূচিতে বেড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বেড়া হাই স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর