বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

রিপোর্টারের নাম : / ৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সামনে রেখে পাবনার বেড়া উপজেলার বইছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরুহতে যাওয়া এই উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৩টি মন্দির-মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য ইতোমধ্যে বেড়া উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। এছাড়া বেড়া মডেল থানা ও আমিনপুর থানা পুলিশের পক্ষ থেকেও পূজা উদযাপন পরিষদ ও পূজা পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা করেছে। পূজা মন্ডপগুলোর শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তাবেষ্টনী জোড়দার এবং পূজা সুষ্ঠুভাবে আয়োজনে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার এ প্রতিবেদককে জানিয়েছেন। পূজা মন্ডপগুলো হচ্ছে, বেড়া পৌরসভায় ১৪টি,হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ৯টি,কৈটোলা ইউনিয়নে ১টি, চাকলা ইউনিয়নে ২টি,নতুন ভারেংগা ইউনিয়নে ২টি, পুরান ভারেংগা ইউনিয়নে ৬টি,জাতসাকিনি ইউনিয়নে ১৩টি,রূপপুর ইউনিয়নে ৭টি,মাসুমদিয়া ইউনিয়নে ৯টি। অবশিষ্ট ঢালারচর ইউনিয়নে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছেনা বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর