বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

বেতাগী যুব ফোরামের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ সনদ বিতরণ

রিপোর্টারের নাম : / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ খাইরুল ইসলাম মুন্না,বরগুনা প্রতিনিধি: বরগুনায় সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি লক্ষে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা যুবদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাগোনারী প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বেতাগী উপজেলা যুব ফোরামের ৩০ জন যুবদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বেতাগী উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় সাটিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বেতাগী উপজেলা যুব ফোরাম এর আহবায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল, জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক এ্যাড: সঞ্জিব দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও সার্বিক সহযোগিতায় ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার কোহিনুর বেগম ও আবিদা সুলতানা।

এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মানউন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে। এছাড়াও যুবনীতিমালা-২০১৭ নিয়ে যুবদের ধারনা এবং সুযোগ সুবিধার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর