শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

বেনাপোলে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল ও মদসহ আটক ১

রিপোর্টারের নাম : / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী এবং রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল গাঁজা উদ্ধার করেছে এবং ১২ বোতল বিদেশি মদসহএক জনকে আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে বাসে তল্লাশি করে এবং রঘুনাথপুরের সীমান্ত এলাকায়।
বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, চা-পাতা এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
বিদেশি মদসহ একজনকে আটক করা হয়।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নাভারন-সাতক্ষীরা মোড়ে অপর একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাস (৩৫) কে ১২ বোতল বিদেশি মদসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য গাঁজা ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে। এবং মাদকদ্রব্যসহ হরিদাসকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর