রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

রিপোর্টারের নাম : / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এক দিনের সরকারি ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল স্থলবন্দর-এ পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়। এর আগে ছুটির কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনভর বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ ছিল। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রমও স্থগিত ছিল।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছুটি শেষে আজ সকাল থেকেই পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যবসায়ীরা আবারও স্বাভাবিক কাজে ফিরে গেছেন।

বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, এক দিনের বন্ধের কারণে বাণিজ্যে বড় কোনো প্রভাব পড়েনি।

অন্যদিকে আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ব্যবসায়ীরা দ্রুতই স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছেন এবং পণ্য পরিবহন আবারও গতি পেয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ট্রাক পণ্য আমদানি-রফতানি হয় এবং দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। এই বন্দর দেশের বাণিজ্য ও রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর