বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ৮ টন ইলিশের প্রথম চালান

রিপোর্টারের নাম : / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে যার প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে দুই ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এ বছর দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য রফতানি হচ্ছে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈ লো চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার সাজ্জাদ এন্টার প্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের বনগাঁ এলাকার আর জে ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠানকে চুক্তি শর্ত মোতাবেক ১০ মার্কিন ডলার মুল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশী টাকায় যার মুল্য ১১৫০ টাকা। বাংলাদেশ লজিষ্টিক নামক সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রপ্তানি কার্যক্রম করছে।
জানা যায়, কোলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। বিশেষ বিবেচনায়। সরকার ভারতে ৩ হাজার টন রফতানির অনুমতি দেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর