শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

বেনাপোল যশোর সড়ক দূর্ঘটনায় কন্যাসহ বাবা নিহত, বাসে আগুন

রিপোর্টারের নাম : / ১৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মনির হোসেন বেনাপোলঃ
বেনাপোল- যশোর মহাসড়কে পুলেরহাট নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী, ছোট মেয়ে তায়েবা ও এক পথচারী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন খুলনার ‍মুজগুন্নীর রুবেল হোসেন (৩২), তার মেয়ে ঐশি (১০)। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ছোট মেয়ে তায়েবা (৪) এবং যশোর কৃষ্ণবাটির ওসমান (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার ৩মার্চ বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথিমধ্যে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়। এতে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর