সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

রিপোর্টারের নাম : / ১৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬মার্চ ) ভোর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক আমিনুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া এলাকার কুলবাড়িয়া গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, দুটি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে একজনকে আটক করা হলেও জব্দ হওয়া কিছু পণ্যের মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর