বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত। বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে। জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায়। যশোরে কুপিয়ে জখম, ৭ জনের বিরুদ্ধে মামলা যশোরে বিচারক আইরিন পারভীনের আদালত বর্জন প্রত্যাহার, রাশেদুর রহমানের আদালত বর্জন বহাল। বিদেশ যাওয়া হলো না শাওন-মারফির ‘সড়কে মিশে গেলো দুই পরিবারের স্বপ্ন। গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত। জয়পুরহাটে জাকের পার্টির দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত। শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা।

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত।

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত্রে সাড়ে ৯টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিড়ে দুইজন শ্রমিক মারাত্নক আহত হয়। শাহজাহান আলী (৫৬) ও সোহেল হোসেনকে (৫২) মারাত্মক আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি : ৮৯১) এর সদস্য বলে নিশ্চিত করেছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম বলেন,বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত : ক্রেনের তার ছিড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা খোজ খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর