সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

বেনাপোল স্থল বন্দরে টানা ৪ দিন ছুটি শেষে আজ খুলেছে

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৯৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

টানা ৪ দিন ছুটি শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) খুলেছে বেনাপোল স্থল বন্দর । এর আগে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো এবং সঙ্গে দুদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা ৪ দিনের এই ছুটির সুযোগ তৈরি হয়।

অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চার দিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আজ ১৪ অক্টোবর সকাল থেকে দু‘দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু। ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি স্বাভাবিক বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, পুজার ছুটির কারনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ ছিল। আজ সোমবার সকাল থেকে বন্দরের কাজকর্ম স্বাভাবিক চলছে । ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারছেন।

বেনাপোল কাস্টম হাউজে চেকপোস্ট কার্গো শাখার মোঃমাসুদুর রহমান (সুপার) তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার ১০ অক্টোবর থেকে ১৩অক্টোবর ৪দিন ছুটি। বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সোমবার ১৪ অক্টোবর পুনরায় আমদানি রপ্তানি চালু।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, I আজ থেকে বেনাপোল -পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর