বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

বেপরোয়া তাকওয়া ময়লার গাড়িতে ধাক্কা, আহত-১

রিপোর্টারের নাম : / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের পিছনে তাকওয়া পরিবহনের ধাক্কায় ইয়ামিন (১৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পরপরই তাকওয়া পরিবহনের চালক পলাতক রয়েছেন।

রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার সময় কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে এ দূর্ঘটনা ঘটে।

আহত ইয়ামিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে। সে ওই তাকওয়া পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিল।

কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকওয়া পরিবহনের হেলপারকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

তিনি বলেন,গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে রাস্তার পাশে ময়লার ট্রাক রেখে রাস্তা পরিষ্কার করতে ছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। এমন সময় চন্দ্রা হতে গাজীপুর মুখী তাকওয়া পরিবহন (গাজীপুর-জ-১১-০৩৪২) দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকটিকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় তাকওয়া পরিবহনের সামনের অংশ। গুরুতর আহত হন তাকওয়া পরিবহনে থাকা হেলপার।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,এঘটনায় তাকওয়া পরিবহনটি জব্দ করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর