মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

বেলকুচিতে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ মে, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও স্থানীয়রা মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৭শে মে) সকাল ১১ টার সময় (বেলকুচি-এনায়েতপুর) আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর ইউপি সদস্য মালেককে প্রধান আসামী করে ২২ জন সহ আরো বেশ কয়েকজনকে অজ্ঞান আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য দেন- সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, সমাজসেবক জেলানি, নিহতের স্ত্রী মরজিনা, মেয়ে লাইলি খাতুন, ছেলে সাগরসহ আরো অনেকেই।

এসময় নিহতের মেয়ে লাইলি খাতুন বলেন, আমার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। তার কোন দোষ ছিল না। বিনা কারণে আমার সহজ সরল বাবাকে ইউপি সদস্য মালেকের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না শুধু আমার বাবাকে যারা বিনা অজুহাতে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নিহতের স্ত্রী মর্জিনা বলেন, যারা আমার স্বামীকে নৃশংস ভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করছি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ঘটনার পরে আমরা এজাহার ভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছি । তাছাড়াও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য গত ২২ এপ্রিল(শুক্রবার) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের জুম্মা নামাজ শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকার ইউপি সদস্য মালেক ও তার চাচাতো ভাই মুছা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে বাবলু ব্যাপারী মারাত্মক ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর