বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

বেড়ায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালী

এস আর শাহ্ আলম (বেড়া) পাবনাঃ / ৩৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

আজ ৫ ডিসেম্বর – ২০২৩ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ” একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন “এক বর্ণাঢ্য র‍্যালী উদযাপন ও আলোচনা সভা করেন।সভা উদ্বোধন করেন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজিজ হায়দার। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উক্ত ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় মোহনগঞ্জ বাজার থেকে র‍্যালী বের হয়ে নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নাকালিয়া – সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ হায়দার, শিক্ষক মো. আল-আমিন, মো. আবু দাউদ, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. মশিউর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো.রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছিম হোসেন, সহ-অর্থ সম্পাদক মো.সাব্বির হোসেন ( রাজা),সহ-দপ্তর সম্পাদক মো: সাব্বির হোসেন . হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. তানজিত হোসেন তায়েব, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল সহ আরও অনেকে। রাশেদ হোসেন বলেন, আসছে নতুন বছর এই নতুন বছরে আমরা কিভাবে মানব সেবায় নিয়োজিত থাকব সে বিষয় নিয়েই আমাদের আজকের র‍্যালি ও আলোচনা সভা। প্রধান শিক্ষক আজিজ হায়দার বলেন, “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন ” সব সময় মানব সেবায় যেভাবে ঝাপিয়ে পড়ে তা সত্যি অভাবনীয়।তবে বৃত্তবানরা যদি এই সংগঠনের দিকে এগিয়ে আসে আমার মনে হয় অসহায় দুঃস্থরা নিরবে চোখের জল ফেলবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর