বেড়ায় জ্বালানি তেলের দাম বেশি নেওয়ায় ১ জনের জরিমানা
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে পাবনার বেড়ায় নুর আলম নামে এক ডিজেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাকালিয়া বাজারে এ অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছেন,এমন সংবাদের ভিত্তিতে নাকালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নুর আলম নামের এক ডিজেল ব্যবসায়ী প্রতি লিটার ডিজেল ১৩০ টাকা দরে বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানটি পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।







