সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে মাথা দিয়ে দিনমজুর এর আত্মহত্যা

রিপোর্টারের নাম : / ১৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের শাহনগর গ্রামের বেলাল হোসেন(৫০)নামের এক দিনমজুর চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের পুর্ব পাশে ঘটে।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক শফিকুল ইসলাম মুন্সি জানান,ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বড়ালব্রিজ স্টেশনে বিরতি নেওয়ার পর দুপুর ২টা ৩০মিনিটে ছেড়ে গেলে হঠাৎ পিছন বগির নিচে বেলাল হোসেন নামের ঐ ব্যক্তিটি মাথা ঢুকিয়ে দেন। ফলে সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মাথা দ্বিখন্ডিত হয়। ফলে তার মর্মান্তিক মৃত্যূ হয়।

ভাঙ্গুড়া থানার সাব-ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতের নাম বেলাল হোসেন। তিনি উপজেলার অষ্টনিষা ইউনিয়নের শাহনগর গ্রামের বাসিন্দা।

নিহত বেলাল হোসেনের প্রতিবেশি এবং পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রী উষা বলেন,বেলাল হোসেন একজন দিনমজুর। তার এক স্ত্রী ও দুটি ছেলে মেয়ে রয়েছে। কয়েকদিন আগে কুমিল্লা জেলায় কাজ করতে গিয়ে কাজ না পেয়ে ফিরে আসেন। তার সংসারে অভাব চলছিল বলেও তিনি জানান। এরপর আজই অন্য কোথাও কাজের জন্য বের হয়েছিলেন। হঠাৎ তার মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর