বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

ভাঙ্গুড়ায় তেলবাহী লরি ও বোরাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৬

আব্দুল আজিজ স্টাফ রিপোর্টারঃ / ৩৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় তেল বাহী লরির সঙ্গে অটোবোরাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন । এ ঘটনায় দুইজনকে আশষ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে  টেবুনিয়া-বাঘাবাড়ি রোডের পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ  ঘটনা ঘটে। পুলিশ লরি চালক হেলপারকে আটক করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাটমোহর উপজেলার বোথর গ্রাম থেকে ৪টি অটো বোরাক নব দম্পতিকে আনার জন্য ফরিদ পুরের দিকে যাচ্ছিল। অপরদিকে বাঘাবাড়ি থেকে বড়াই গ্রামের উদ্যেশ্যে যাচ্ছিলো তেলবাহি লরি। যাত্রার এক পর্যায়ে ঘটনা স্থলে পৌঁছালে তেলবাহি লরির চালক সারিবদ্ধভাবে অটো বোরাক গাড়ির মাঝের একটি বোরাক গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটো বোরাক গাড়িটি দুমরে মুচরে যায় এবং বোরাক গাড়ির চালক আতাউর ফকির ও যাত্রী শিশু সোহাগসহ বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে আতাউর ও সোহাগের অবস্থা অশষ্কাজনক হলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে  চালক মোঃ ইমরান কাউসার ওরোফে তানভীর ও হেলপার মামুন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। রাতেই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তেলের লরি এবং অটো বোরাক উদ্ধার করা হয়েছে। পাশা পাশি লরির ড্রাইভার এবং হেলপারকেও আটক করা হয়েছে। গাড়িটি ফিটনেস বিহীন ও ড্রাইভার ড্রাইভিং লাইন্সেস এর কোনো কাগজ দেখাতে পারেন নি। এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর