শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম : / ২০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে সিনহা আক্তার মাইসা খাতুন নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ই জানুয়ারি) সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সভার ৮নং ওয়ার্ডের মধ্যভদ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা আক্তার মাইসা খাতুন মধ্যভদ্রপাড়ার এলাকার মোঃ জমিস উদ্দিনের মেয়ে তারা দুই ভাই বোন,ভাইটি বড় বয়স ৪বছর মাইসা ছোট। জসিম উদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রী ও দরিদ্র বটে।

জানা গেছে, বাড়ির সামনে রেলের একটি পুকুর আছে মাইসা তার মাকে খুজতে গিয়ে সেই পুকুর ঘাটে পড়ে যায়। ঔসময় তার মা সেখানে ছিলনা। বাচ্চাটি পুকুর ঘাটে কখন গেছে, তার মা টেরও পায়নি। কিছুক্ষণ পরে তার মা ঘাটে গিয়ে মাইসার পরনে থাকা জামা ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, সিনহা আক্তার মাইসা নামের মেযেটির মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় মেয়েটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর