মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় পুলিশের সহায়তায় ফাতেমাকে ফিরে পেল বাবা-মা

মোঃ আব্দুল আজিজ - স্টাফ রির্পোটার: / ২৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের চার দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা। ফাতেমা গাজীপুর সদর আহসান উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও গাজীপুর জেলার সদর থানার সিংড়াতলী গ্রামের মো: ফরিদ মোল্লা এবং মদিনা আক্তার দম্পতির মেয়ে।

বুধবার (ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলামের উপস্থিতিতে এসআই মো: মোরাদ হোসেন শিশু ফাতেমাকে তার বাবা ফরিদ মোল্লা ও মা মদিনা আক্তারের হাতে তুলে দেন। জানা যায়, মঙ্গলবার বিকালে ৪ টার দিকে উপজেলার হাজী গয়েজ উদ্দিন ফাজিল মহিলা মাদ্রাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অধ্যক্ষ মো: মাইনুল ইসলাম।

এ সময় মাদ্রাসার গেটের সামনে একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল ৮ বছর বয়সি ফাতেমা আক্তার। ফাতেমাকে কান্না করতে দেখে থানায় খবর দেন তিনি। খবর পেয়ে এসআই মো: মোরাদ হোসেন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ফাতেমা তার নিজের নাম এবং স্কুলের নাম ছাড়া কিছুই বলতে পারছিল না। এসআই মো: মোরাদ হোসেন জানান, গত চারদিন আগে ফাতেমা তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ভুল করে ট্রেন যোগে বড়াল ব্রীজ রেলস্টেশনে এসে নামে।

ফাতেমাকে উদ্ধারের পর বিষয়টি ওসির মাধ্যমে পাবনা জেলার পুলিশ সুপার জনাব মো: আকবর আলী মুন্সিকে অবহিত করি। পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শিশুটির স্কুলের ঠিকানা সংগ্রহ করে সেখান থেকে তার পরিবারের সন্ধান পাই।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, শিশুটির বাবা-মা কে খবর দিলে তারা বুধবার সকালে খানায় আসে এবং দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু ফাতেমাকে তার বাবা ফরিদ মোল্লা ও মা মদিনা আক্তারের হাতে তুলে দেওয়া হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর