শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ভাঙ্গুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মৌহাট গ্রাম থেকে আল্পনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে নিহতের শ্বশুরবাড়িতে ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার পর থেকে আল্পানার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এ হত্যাকাÐ ঘটানো হয়েছে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত আট বছর আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মৌহাট গ্রামের হযরত আলীর ছেলে সাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা চড়পাড়া গ্রামের আশরাফ আলীর মেয়ে আল্পনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় আল্পনার শ্বশুরবাড়ির লোকজন ছোটখাটো বিষয় নিয়ে গৃহবধূ আল্পনার ওপর নির্যাতন চালাত। নির্যাতন সইতে নাপে রে প্রায় তিন মাস আগে আল্পনা আত্মহত্যার চেষ্টা করে। সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের মেঝেতে গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই সেলিম হোসেন অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য অনেক সময় আমার বোনকে মারধর করত। শ্বশুরবাড়ির লোকজনই আমার বোনকে মেরে ফেলেছে। এখন

তারা অত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর