বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

ভাঙ্গুড়ায় নিখোঁজের ২০ ঘন্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ৩৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ আগস্ট, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর মোঃ মজিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । সোমবার বিকাল ৬টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ পৌর এলাকার রেল লাইনের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে।মো মজিবুর রহমান পৌরসভার দক্ষিণ মেন্দা রেল পাড়ার মৃত আরিফের ছেলে। এর আগে রবিবার রাত ১০ টার দিকে মজিবুর রহমান নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার দিনভর স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে তার নিজ দোকানে কেনাবেচা করেন মুজিবুর রহমান। এদিন দোকান বন্ধ করে তিনি সন্ধ্যায় বাড়িতে যান। পরে রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সোমবার বিকাল ৬ টার দিকে রেল লাইনের পাশের পুকুরে মজিবুর রহমানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর