সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রিপোর্টারের নাম : / ১৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কাজিপুরের বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ সেলিম রেজা। বক্তব্যে তিনি মহান স্বাধীনতার ইতিহাসে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অবদান উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার এনায়েতুর রহমান। ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাসেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ সালাম।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সোলায়মান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ ছালামসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য জায়নামাজ ও রুমাল, এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা এবং উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর