মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত

রিপোর্টারের নাম : / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ মার্চ, ২০২৬

মনির হোসেন, যশোর প্রতিনিধি: দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শুক্রবার সন্ধ্যায় যশোরে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তৃতাকালে একথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলো-জনগণের সমর্থনে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ফ্যামেলি কার্ডের আওতায় আনবে। যার ফলে রাষ্ট্র প্রতিমাসে তাদের সহযোগিতা করবে। এই উদ্যোগ আমরা ইতোমধ্যে শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার বীজ ও তার ফসলের উৎপাদিত ফসলের নায্য দাম পায়। সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। কৃষি কার্ড ও ফ্যামেলি কার্ডের পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হচ্ছে। তেমনি ইমাম মুয়াজ্জিন কিংবা বিভিন্ন ধর্মগুরুদের প্রতি মাসে সম্মানি ভাতা দিতে চাই। কারণ মসজিদ মন্দির কমিটি তাদের যে ভাতা দেন; সেটি দিয়ে তাদের সংসার চলে না। ঈদুল ফিতরের আগে দেশের সকল মসজিদের খতিব, ইমামদের পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার টেষ্টা শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবে।’
সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করার জন্য সরকারের দেড় হাজার কোটি টাকা খরচ হবে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের কাছে দেওয়া ওয়াদা রাখবার উদ্দেশ্য আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বিষয়গুলো উপস্থাপন করেছি। তার অংশ হিসাবে গতকালের কেবিনেট মিটিংয়ে সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণের সুদআসল মওকুফ করেছে সরকার। এর জন্য ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা।
পবিত্র রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গ্যাংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি। তিনি বলেন, ‘যশোরবাসীর কাছে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যশোরবাসীর কাছে আমার প্রতিশ্রুতি ছিলো যশোরে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ। সেই ভোগান্তি লাঘবে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। আগামী বর্ষা মৌসুমের আগে ৫০ শতাংশ ভোগান্তি কমে আসবে। এই শহরে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে চান, তাহলে এক্ষেত্রে অব্যশই রাজনীতিক পৃষ্টপোষকতা বন্ধ থাকতে হবে। আমি আবারও এই রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি।
যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর