বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

মায়ের সাথে অভিমান করে ছাত্রলীগের কর্মী আত্মহত্যা

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ২৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রলীগের কর্মী মায়ের অভিমান করে মাসুম বিল্লাহ (১৭)নামের এক কলেজছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার সিংগাড়ি কলকতি গ্রামে এ ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হক আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মা মেরিনা খাতুনের সঙ্গে ছেলে মাসুমের ঝগড়া হয়।এসময় মাসুমকে তাঁর মা গালমন্দ করে।এতে মায়ের ওপর অভিমান করে দুপুর একটার দিকে শোবার ঘরের মধ্যে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে মাসুম।
বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে মাসুমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী
নেওয়ার পথে বেলা ৩ টার দিকে
নাটোর শহরে পৌঁছালে সেখানে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন,এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর