সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মেট্রোরেল পরীক্ষামূলক চালু অক্টোবর থেকে

রিপোর্টারের নাম : / ২২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

চলতি বছর ডিসেম্বর থেকেই মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন ঢাকাবাসী। এ সময়ের আগে যাত্রী নিয়ে উত্তরা হয়ে আগারগাঁও পর্যন্ত চলাচলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলক চালু করা হবে মেট্রোরেল। এ রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। মেট্রোরেল প্রকল্প লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে।

গতকাল রাজধানীর ইস্কাটনে নিজ অফিসে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনো কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে। ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফরমেন্স পরীক্ষা চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিচালনার জন্য জনশক্তির প্রশিক্ষণ শেষ হয়েছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর