সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরা হলোনা নুরজাহান বেগমের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি আমবাগ তেতুঁলতলা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম নগরীর আমবাগ বাংলালিংক টাওয়ার এলাকার মৃত শেখ আকসুদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,নিহত ওই বৃদ্ধা আমবাগ পশ্চিমপাড়া এলাকায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তেতুঁলতলার মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হন।
এতে তার পুরো শরীরে থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতারা দৌড়ে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সপর্দ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কামরুজ্জামান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর