শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টারের নাম : / ৭৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ক্ষেপণাস্ত্রটি মোসাদের সদর দপ্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবে অবস্থিত মোসাদ এবং ইউনিট ৮২০০ এর সদর দপ্তর লক্ষ্য করে ‘ফাদি-৪’ রকেট হামলা চালিয়েছে।

মোসাদ হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক অঙ্গ। গত মাসে লেবাননে পেজার এবং ওয়াকি টকির বিস্ফোরণের পিছনে মোসাদের হাত রয়েছে বলে জানা গেছে।

ইউনিট ৮২০০ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সংস্থা এবং একে প্রায়শই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এর সঙ্গে তুলনা দেওয়া হয়।

এর আগে গত মাসে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। তবে ওই হামলায় মোসাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর