শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

ময়নাতদন্তে বেরিয়ে এলো আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে গৃহবধূকে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর ঘটনায় ঘাতক স্বামী মাসুদ রানা (৪৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১ এর সদস্যরা।
শনিবার (২৬ আগস্ট) রাতে তাকে আশুলিয়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ আগস্ট) সকালে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাত হোসাইন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ জুলাই গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্তে বেরিয়ে আসে পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় স্ত্রী হাফিজা আক্তারকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে পরে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী মাসুদ রানা। বিগত দুইমাস সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।
আসামী মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণসহ তিনটি মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত মাসুদ রানা জামালপুরের মেলান্দহ
থানার টুপকার চর গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর