শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

যমুনায় অভিযানে অবৈধ ৫৫০ মিটার বেড়জাল জব্দ; ২ মামলায় ৬ জনের অর্থদণ্ড 

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫৫০ মিটার অবৈধ বেড়জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ নিয়ে গঠিত মোবাইল কোর্ট। ১১ মার্চ গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২০ কেজি জাটকাসহ মোট ৩৫ কেজি ছোট আকারের মাছ জব্দ করা হয়। এ সময় সরকারি কাজে বাঁধা দেয়া এবং এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে ২ মামলায় মোট ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকারী কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, জাটকা সংরক্ষণ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, থানা পুলিশ এবং নৌ- পুলিশ নিয়ে গঠিত মোবাইল কোর্ট যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ২ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৫৫০ মিটার দৈর্ঘ্যের ২ টি অবৈধ বেড়জাল, আনুমানিক ২০ কেজি জাটকা ও প্রায় ১৫ কেজি বিভিন্ন প্রজাতির মোট প্রায় ৩৫ কেজি বিক্রয় নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।

অভিযানে বাঁধা দেয়ায় ১টি মামলায় বগুড়ার  সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্ৰামের বনবাসী হালদারের ছেলে সুখ লাল (৩২) ও তার ২ সহযোগীকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা। এবং অবৈধ বেড়জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে কাজিপুর উপজেলার বরইতলী গ্ৰামের বাসী সাধুর ছেলে মাধব (২৭) ও তার ২ সহযোগীসহ মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড নগদ আদায় করা হয়। এছাড়াও জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছ ৩টি এতিমখানায় ও একজন অসহায় ভ্যান চালকের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব হাসান মাহমুদুল হক এবং তার দল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর