সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু। একটি ঘর বদলে দিল একটি পরিবারের জীবন ; মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হাজী আব্দুল মোমিন বেড়ায় মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে আলোচনা সভা বেড়ায় জেল জরিমানা সহ মাদক কারবারি আটক ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার:অভিযুক্ত যুবক গ্রেফতার।  কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১ আহত ৩  জন

যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি; সিরাজগঞ্জের কাজিপুরে উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমা অতিক্রম না করলেও চরাঞ্চলের নিশ্চিন্তপুর এবং চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে ব্যপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে  দুই শতাধিক বসতভিটা, কয়েক শত বিঘা ফসলি জমি ও পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নবনির্মিত কোটি টাকার ৩লা  ভবনসহ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মসজিদ, মাদ্রাসা, বাজার ও ফসলি জমিসহ জনবসতি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা গেছে, চলতি আষাঢ় মাসের শুরু থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার (১৯ জুলাই) উপজেলার যমুনা নদীর মেঘাই পয়েন্টে বিপদসীমার ১০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল স্রোতে উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের চর দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সব চাইতে বেশি ভাঙ্গনের কবলে পড়েছে চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া, এবং চরগিরিশ গ্ৰাম। ইতোমধ্যে ২ শতাধিক বসতি, পাকা সড়ক, ও আবাদী জমি নদীতে বিলীন হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আরো শতাধিক বসতি, বাজার, একাধিক মসজিদ ও মাদ্রাসা এবং শত শত বিঘা আবাদী জমি। গ্ৰামে অবস্থিত পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৩ তলা ভবন যে কোনো সময় নদীগর্ভে বিলীনের আশংকা করছেন স্থানীয়রা। ভাঙ্গন কবলিত নদী তীর হতে মাত্র ১০০ গজ দূরে রয়েছে ভবনটি। চার মাস আগে কোটি টাকার ভবনটি উদ্বোধন করা হয়। ঝুঁকিপূর্ণ স্থানে বড় স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন জনসাধারণ। এবং ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরি কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন তারা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান অব্যহত রয়েছে, ভাঙ্গনের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা বলেন, সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, নিশ্চিন্তপুরে নদী ভাঙ্গন রোধে পাউবোর জরুরি কার্যক্রম রয়েছে। এছাড়া চরগিশে প্রায় ২ কিলোমিটার জায়গজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে, ভাঙ্গন রোধে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে, পাশ হলে কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর