সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

যশোরের নাজমা হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ১২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, নাজমা হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা। হোটেলের ভেতরের আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও অভিযানে ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর