বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

যশোরের শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত ৭

রিপোর্টারের নাম : / ১১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার শার্শা- কাশিপুর সড়কের বটতলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম শার্শার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুনসহ আরও দুজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন অজ্ঞাত ইজিবাইক চালককে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর