বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

যশোরের শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা।

রিপোর্টারের নাম : / ৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নিয়াজ মাখদুম। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল। যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ¦ালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর