সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন

রিপোর্টারের নাম : / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে যশোরে জেলা ও দায়রা জজ পদে নতুন বিচারক নিয়োগ দিলো সরকার। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হয়ে রাজশাহীতে চলে যান। এরপর প্রায় তিন মাস পর, ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যশোরে যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি তিনিও বদলি হয়ে গেলে জেলা ও দায়রা জজ আদালতের পদটি আবারও শূন্য হয়ে পড়ে।

এরপর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দায়িত্বপ্রাপ্ত হিসেবে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কিন্তু দীর্ঘদিন পূর্ণকালীন জেলা জজ না থাকায় বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি না পাওয়ার অভিযোগ ওঠে।

এ নিয়ে আইনজীবীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতির প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা করে জেলা ও দায়রা জজ আদালতসহ তিনটি আদালত বর্জনের কর্মসূচিও পালন করে।

এই প্রেক্ষাপটে যশোরের বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দিয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর বলেন, “নতুন জেলা জজ নিয়োগের তথ্য আমরা পেয়েছি। তিনি নড়াইল থেকে আসছেন। আগামী রোববার যশোরে যোগদান করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর