শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা। যশোর কোতোয়ালি থানায় আসছে আধুনিক ভবন, বদলাবে সেবার মান। বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক। কুড়িগ্রাম সদর হাসপাতাল নানা অভিযোগের স্বর্গে রাজ্য। যশোর কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশকে মারপিট করে সাজাপ্রাপ্ত আসামী ছিনতাই। গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার প্রধানমন্ত্রীর হাত থেকে গৌরবময় পদক পেলেন গাকৃবির উপ-পরিচালক নাজমুল হুদা। গাজীপুরে স্বামীর গো/প/না/ঙ্গ কে/টে থানায় আসলেন স্ত্রী। গাজীপুরে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার , ম্যানেজারের কারাদণ্ড। যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

রিপোর্টারের নাম : / ২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার আদালতে আত্মসমর্পন করেছে। সোমবার ৩০মার্চ তিনি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিচারক শাহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত ৫ মার্চ একই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। শার্শা থানার এসআই বাবুল আক্তার তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে এস্কেন্দারকে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ৫ মার্চ রায় ঘোষনার পর সোমবার তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর