বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

যশোরে স্বর্ণের বারসহ এক পাচারকারী বিজিবির হাতে আটক

রিপোর্টারের নাম : / ৪৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-
যশোর সদর উপজেলা চুড়ামনকাঠি মুরাদনগর বাজারের পাশে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আটক ব্যক্তির নাম জাহিদ মন্ডল (৩৬)।

তিনি রাজবাড়ী জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে।এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।যশোরীয় বস্ত্র

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জাহিদকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪২০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর