বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন।

রিপোর্টারের নাম : / ১৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি।

রোববার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান।

কর্মসূচির প্রথম দিনে যশোর পৌর এলাকা ও নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দারা টিকা পাচ্ছেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওয়াপাড়ার ৬টি কেন্দ্র এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।
এদিকে, বেলা ১১টায় যশোর পৌরসভায় আরেকটি টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. মুজিবুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যশোরে এ কর্মসূচির জন্য অতিরিক্ত ৯০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে এবং টিকার কোনো ঘাটতি নেই। পর্যায়ক্রমে জেলার সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর