শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই

রিপোর্টারের নাম : / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। কন্যাকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতেপুর গ্রামের নারী-পুরুষ যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর দাসপাড়া এলাকার বাসিন্দা দেবদাস বিশ্বাসের মেয়ে বৈশাখী রানী (১৫) স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়ন করতো। কিছুদিন আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে কেশবপুর উপজেলার মঙ্গলকোট দাসপাড়া এলাকার কনক কুমার দাস (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে অভিযুক্ত কনক তাকে বিভিন্ন সময় উত্যক্ত করা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

পরিবার জানায়, মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে অপহরণের হুমকি দেয় এবং তার গতিবিধি অনুসরণ করতে থাকে। গত ৮ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে কনক কুমার দাস ও তার অজ্ঞাতনামা সহযোগীরা একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অভিযুক্তের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলেও অভিযোগ করা হয়েছে। পরিবার আশঙ্কা করছে, মেয়েটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ক্ষতি করতে পারে।

এদিকে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফতেপুর এলাকার নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে কান্নাকাটি করেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। তাদের অভিযোগ, অপহরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর