বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

যশোর আকিজ সিটির নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, মূলহোতা আটক।

রিপোর্টারের নাম : / ৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ফেসবুক পেজ ব্যবহার করে আকিজ সিটির নামে ভুয়া অফার দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মোস্তাক আহমেদ নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের ইসমাইল হোসেন মিনার ছেলে ।

মামলার সূত্র থেকে জানা যায়, যশোরের অভয়নগরের আকিজ সিটির সুনাম ক্ষুণ্ণ করতে এবং সাধারণ মানুষকে ঠকানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র ফেসবুকে একটি পেজ খোলে। সেখানে ২৭২ পিসের ডিনার সেট মাত্র ৩,৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে বলে চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়। প্রতারক চক্রটি নিজেদের আকিজ সিটির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে ৫৫০ টাকা করে অগ্রিম নিয়ে অর্ডার কনফার্ম করে । এভাবে প্রায় ১,০২০ জন গ্রাহকের নিকট থেকে নকল অনলাইন ভাউচার প্রদান করে আনুমানিক ৫,৫০,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বিষয়টি নিয়ে আকিজ সিটির অ্যাডমিন অফিসার বাদী হয়ে অভয়নগর থানায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে করেন। মামলার তদন্তে আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবারসকাল সাড়ে ৯ টায় ডিবি যশোরের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম নড়াইলে অভিযান চালিয়ে মোস্তাক আহমেদকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

আটকের পর মোস্তাকের স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর