মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০ বছরে।

রিপোর্টারের নাম : / ১০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০বছরে বর্ষবরণে ৫০বছরে পদার্পন করতে যাচ্ছে উদীচী যশোর সংসদ। ”প্রজ্ঞাময় আলোকে তিমিরবিনাশী প্রভাত হোক” এই শ্লোগানকে সামনে রেখে যশোর পৌর উদ্যানে দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বর্ষবরণ উৎসব। এই দুই পর্বের প্রথম প্রভাতী পর্ব ভোর ৬.৩১ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত ও দ্বিতীয় পর্বের বৈকালিক অনুষ্ঠান বিকোল ৩.০১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই পর্বের শুরুতে প্রথম পর্বের অনুষ্ঠানে শ্রোতাদের স্পর্শকাতর হৃদয় এবং সঙ্গীতকে এক সুরে বাধঁতে আহির ভৈরব রাগের মধ্যে দিয়ে শুরু হবে বৈশাখের আহবান পর্ব।

রবি ঠাকুরের এসো হে বৈশাখ এসো এসো গানের পর থাকবে পাঁচ গীতিকবি রবীন্দ্র-নজরুল, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদের গান। এছাড়াও শিশুতোষ পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর, বাংলার হারানো দিনের গাণ, জীবনমুখী গান, প্রতিবাদী সংগীত, লোক সংগীত, আধুনিক গান ও লোকনৃত্য। বর্ষবরনে থাকছে পল্লী কবি জসিম উদ্দীন রচিত গল্প অবলম্বনে বেদের মেয়ের উপর নির্মিত নৃত্যনাট্য ও যাত্রাপালা শাহজাহান পরিবেশিত হবে।

উদীচীর বর্ষবরণ উৎসবে প্রতিবছর একজন উদীচীকর্মীকে ডাক্তার কাজী রবিউল হক নববর্ষ পদক প্রদান করা হবে। রোববার দুপুরে উদীচী যশোর সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী যশোর সংসদের বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ ১৪৩৩ এর সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ ১৪৩৩ এর আহবায়ক এডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির, বর্ষবরণ কার্ড তৈরি কমিটির আহবায়ক আসিফ আকবর নিপ্পন ও আপ্যায়ন কমিটির আহবায়ক রাজিব উদ্দিন খান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর