বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

যশোর বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক।

রিপোর্টারের নাম : / ১২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বড়বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রাজিব হোসেন বারান্দীপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি খবর পান যে বড়বাজারের মাছবাজার এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুটি ছোরা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর