শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

যশোর সন্ধানী সুপার মার্কেট থেকে পিস্তল-গুলিসহ দোকান মালিক আটক।

রিপোর্টারের নাম : / ১৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের এমকে রোডস্থ সন্ধানী সুপার মার্কেট থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন নামে এক দোকান মালিককে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার দুপুরে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। আটক আলী হোসেন ওই দোকানের মালিক ও সাতক্ষীরা কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।
ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান চালায়। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার ও দোকান মালিক আলী হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় আটক আলী হোসেনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। এদিকে- ওই দোকানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে একজন মানুষ হাতে প্যাকেট নিয়ে দোকানে ঢুকে গ্লাসের ওপর ভর দিয়ে ভিতরে কি যেন রাখছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে দোকান মালিকরা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর