বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রাজাপুরে আরও ত্রিশ পরিবারের মুখে হাসি ফুটবে আজ

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: / ২৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ঝালকাঠির রাজাপুরে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার ত্রিশটি গৃহহীন পরিবার বিনা মূল্যে ঘর পেতে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” হিসাবে গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে রাজাপুর উপজেলায় ত্রিশ পরিবারকে ২ শতক জমি সহ নবনির্মিত সেমি পাকা ঘর হস্তান্তর করা হবে। ইউএনও নুসরাত জাহান খান জানান, মুজিববর্ষে একজনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে এ প্রকল্পের কাজ।

সরকারী এ প্রকল্পের ঘর মূলত অসহায়, ভুমিহীন ও গৃহহীনরা বরাদ্ধ পাবেন। নির্মানাধীন ঘরগুলো সার্বিক ভাবে তদারকি করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালী যুক্ত হয়ে ভূমিহীন এসব মানুষের মাঝে উপহারের বাড়িসহ ঘর হস্তান্তর করবেন।

উল্লেখ্য, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এ উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) মোট ৪২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর